Ortho Songbad আর্কাইভ

অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না অ্যাপেক্স ফুডস

অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না অ্যাপেক্স ফুডস
পুঁজিবাজারে তালিকাভুক্ত  কোম্পানি অ্যাপেক্স ফুডস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৩০ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসইতে গত ১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭৪ টাকা ২০ পয়সা। ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২৫৪ টাকা ২০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

মুল সাইট থেকে

পুজিবাজার