পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাস্তায় শ্রমিকরা

পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাস্তায় শ্রমিকরা
মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে খুলনা ও যশোরের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের গেটে শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ।

অবস্থান কর্মসূচিতে পাটকল শ্রমিকরাপ্লাটিনাম জুট মিলের শ্রমিক নেতা খলিলুর রহমান বলেন, শ্রমিকরা সকাল ৯টা থেকে মিল গেটে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। বেলা ১১টায় এ কর্মসূচি শেষ হবে। আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টা থেকে বুধবার (১ জুলাই) বেলা ২টা পর্যন্ত মিল গেটে তারা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা রয়েছে। এরপরও সরকার মিল বন্ধের সিদ্ধান্ত না বদলালে বুধবার দুপুর ২টা থেকে তারা মিল গেটে আমরন অনশন শুরু করবেন।

সন্তানদের নিয়ে অবস্থান কর্মসূচিতে পাটকল শ্রমিকরারাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদ এ কর্মসূচির ডাক দেয়।

এর আগে রবিবার (২৮ জুন) বেলা ১১টায় খুলনার খালিশপুরের জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট ভবনে সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ বলেন, বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন অনুসারে ব্যক্তি মালিকানা পাটকল মালিকদের ষড়যন্ত্রে আমলাদের চক্রান্তে ২৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের ২৫টি পাটকল বন্ধের সিদ্ধান্ত নেয়। পাটকলগুলো আধুনিকায়ন ও নতুন মেশিন স্থাপন করে লাভজন প্রতিষ্ঠানে পরিণত করার পরিবর্তে মিল বন্ধের হঠকারী সিদ্ধান্ত শ্রমিক-কর্মচারী মেনে নেবে না।

তিনি বলেন, পাটকলের সঙ্গে প্রায় তিন কোটি মানুষের রুটিরুজি জড়িত। পাটকল বন্ধ করলে তাদের পরিবার নিয়ে পথে বসতে হবে। দেশে পাটপণ্যের চাহিদা ব্যাপক থাকা সত্ত্বেও উৎপাদন বৃদ্ধির পরিবর্তে উৎপাদন নিন্মমুখী করে রেখে মিলগুলোকে লোকসানি প্রতিষ্ঠানে চিহ্নিত করে সরকারের মাথায় বোঝা হিসেবে আখ্যায়িত করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়