জামালপুরে পানিবন্দি ৭০ হাজার মানুষ

জামালপুরে পানিবন্দি ৭০ হাজার মানুষ
ভারী বর্ষণ ও উজানের ঢলে যমুনা-ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মেলান্দহ উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

রবিবার (২৮ জুন) রাত ১০টা পর্যন্ত চার উপজেলার ১৩ ইউনিয়নের ৫৩ গ্রাম প্লাবিত হয়ে ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী এ তথ্য জানিয়েছেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানান, বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে রবিবার রাত ১০টা পর্যন্ত যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত চারদিন ধরে বন্যার পানি হু হু করে বাড়ছে। দ্রুতগতিতে বন্যার পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলের ফসলি জমিতে, বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে এবং প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
চিনাডুলি ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, এ বছরের আগাম বন্যায় নিম্নাঞ্চলের রাস্তাঘাট বন্ধ এবং যমুনা চরাঞ্চল বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। নিম্নাঞ্চল এলাকায় বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় ৪ হাজার পরিবারের প্রায় ৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট