সংসদের অর্থবিল পাস হবে আজ

সংসদের অর্থবিল পাস হবে আজ
সংসদের মুলতবি বৈঠক বসছে আজ সোমবার (২৯ জুন) বেলা ১১টায়। এদিন বাজেটের ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে অর্থবিল পাস হবে। মঙ্গলবার (৩০ জুন) পাস হবে নতুন অর্থবছরের (২০২০-২১) বাজেট।

এটি কার্যকর হবে ১ জুলাই থেকে। এর আগে সাত দিন বিরতির পর গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এই মুলতবি দেওয়া হয়।

গত ১০ জুন শুরু হয় বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১১ জুন নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন। এরপর দুদিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়। গত ১৫ জুন সম্পূরক বাজেটের ওপর ঘন্টাখানেক আলোচনা করে ওই দিনই তা পাস হয়। এরপর ২৩ জুন পর্যন্ত মুলতবি করা হয় সংসদের বৈঠক। ২৩ জুন প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেটের ওপর আলোচনা হয়। ওইদিন আলোচনা হয় দুই ঘণ্টার মতো। সোমবার (২৯ জুন) দুই/তিন ঘণ্টা আলোচনা করে অর্থবিল পাস করা হবে। সোমবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন।

করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে সর্বমোট ৫/৬ ঘণ্টা আলোচনা চলতে পারে। এদিকে করোনা পরিস্থিতির কারণে সংসদের অধিবেশন পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান