Ortho Songbad আর্কাইভ

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৭০৯

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৭০৯
দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৫৮১ জন। একই সময়ে আরও দুই হাজার ৭০৯ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জনে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৬৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৯২৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭০৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫৮১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৭৩ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১০ হাজার ৯৮ জনে।

মুল সাইট থেকে

পুজিবাজার