Ortho Songbad আর্কাইভ

এজেন্ট ব্যাংকিংয়ের আরও ২৫ আউটলেট চালু করলো মার্কেন্টাইল ব্যাংক

এজেন্ট ব্যাংকিংয়ের আরও ২৫ আউটলেট চালু করলো মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে নতুন আরও ২৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এসব আউটলেটের কার্যক্রম উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান ও স্বাগত বক্তব্য দেন ডিএমডি ও সিএসবিও আদিল রায়হান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান দর্পন কান্তি রায় ও নতুন ২৫টি আউটলেটের এজেন্টবৃন্দ।

এ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা হলো মোট ১৮৭টি। এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা সহজেই বিভিন্ন ব্যাংক হিসাব ও সঞ্চয় প্রকল্প খোলা, অর্থ জমা ও উত্তোলন, স্থানান্তর, ইউটিলিটি বিল প্রদান ও রেমিটেন্সসহ অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

মুল সাইট থেকে

পুজিবাজার