Ortho Songbad আর্কাইভ

জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্পন্ন

জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্পন্ন

জনতা ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ব্যাংকের সিএফও ও ডিএমডি মো. নুরুল আলম এবং প্রধান কার্যালয়ের জিএম মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী ।

সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সিলেট বিভাগের চার এরিয়া প্রধান ও ৫৯টি শাখার শাখা ব্যবস্থাপকসহ নির্বাহীরা সম্মেলনে উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, ব্যাংকিং সেবার মাধ্যমে দেশ ও জনগণের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে জনতা ব্যাংক। ঋণ খেলাপিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জনতা ব্যাংক সবসময় সচেতন এবং জোরাদার ভূমিকা পালন করে যাচ্ছে।

 

মুল সাইট থেকে

পুজিবাজার