Ortho Songbad আর্কাইভ

ইউসিবির সঙ্গে ক্যাডেট কলেজ ক্লাবের চুক্তি

ইউসিবির সঙ্গে ক্যাডেট কলেজ ক্লাবের চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরি এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহাদাত মোশাররফ খান একটি চুক্তি সাক্ষর করেছেন।


রোববার (২ অক্টোবর) ঢাকার পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড প্রাঙ্গণে এ চুক্তি সাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সদস্যরা ইউসিবি ক্রেডিট কার্ড আবেদন করার সময় বিশেষ সুবিধা ভোগ করবেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ইভিপি এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স   প্রধান আবুল কালাম আজাদ ।

মুল সাইট থেকে

পুজিবাজার