Ortho Songbad আর্কাইভ

এসবিএসি ব্যাংকের সিইও মোসলেহ উদ্দিন আহমেদকে বিদায় সংবর্ধনা

এসবিএসি ব্যাংকের সিইও মোসলেহ উদ্দিন আহমেদকে বিদায় সংবর্ধনা

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।


রোববার (২ অক্টোবর) এসবিএসি ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোঃ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীম, এ. কে. এম রাশেদুল হক চৌধুরী এবং আলতাফ হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকগণ।

মুল সাইট থেকে

পুজিবাজার