‘আশ্রয়’ সদস্যদের স্বল্পসুদে ঋণ দেবে বাংলাদেশ ফাইন্যান্স

‘আশ্রয়’ সদস্যদের স্বল্পসুদে ঋণ দেবে বাংলাদেশ ফাইন্যান্স

ক্ষুদ্র নৃগোষ্ঠি ও প্রান্তিক উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভূক্তকরণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্স ও এনজিও ‘আশ্রয়’ এর মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুরে (১১ অক্টোবর) রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।





এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফাইন্যান্স জানায়, এ চুক্তির আওতায় আশ্রয়ের নিবন্ধিত সদস্যদের মধ্যে স্বল্পসুদে মেয়াদী ঋণ প্রদান করবে বাংলাদেশ ফাইন্যান্স। এই চুক্তির ফলে আর্থিক সেবার আওতায় আসবেন ক্ষুদ্র নৃগোষ্ঠি ও প্রান্তিক কৃষি, নারী এবং নতুন উদ্যোক্তারা। ফলে দূরবর্তী স্থানে সুবিধাবঞ্চিত ক্ষুদ্র উদ্যোক্তাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুসনের আওতায় এনে সরকারের এসডিজি বাস্তবায়নে সহযোগী হবে প্রতিষ্ঠান দুটি।





বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ। চুক্তির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক উদ্যোক্তাদের মধ্যে যারা পুঁজি স্বল্পতার কারণে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি, তারা স্বল্পসুদে, সহজ শর্তে পুঁজির যোগান পাবেন। বিশেষ করে কৃষি উদ্যোক্তারা সহজ শর্তে আর্থিক সেবা পাবেন এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসির আওতায় এনে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করবে বাংলাদেশ ফাইন্যান্স।





‘‘আশ্রয়’’ এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আহসান আলী চুক্তিতে স্বাক্ষর করেন। তিনি বলেন, এই ঋণের ফলে উদ্যোক্তারা তাদের সাবলম্বী করে তুলতে পারবে। এই সাবলম্বী উদ্যোক্তারাই সরকারের এসডিজি লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতা করবে।





অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মোঃ সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সুমন কুমার কুন্ডু, হেড অব আইটি অ্যান্ড বিটি বুদ্ধদেব সরকার প্রমূখ।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি