চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার বরাদ্দ

চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার বরাদ্দ

শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা চ্যার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফলাফল প্রকাশিত হয়েছে।


প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা ৩০ থেকে ৩১টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারীরা পেয়েছেন ৮৯ থেকে ৯০টি শেয়ার।


গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়।


আইপিও ফলাফল দেখতে লিংকে ক্লিক করুন


চার্টার্ড ইসলামী লাইফ শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দামেই শেয়ার ছাড়ছে কোম্পানিটি।
শেয়ারবাজার থেকে উত্তোলন করা টাকা সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।


কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৩৫ কোটি ২১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার জন্য আছে ৪৫ লাখ টাকা।


আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন