‘১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত’

‘১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত’
আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-ওলিভিয়ার গোরিনকাস মনে করছেন, ভারতের ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দিয়েছিল দুদিন আগেই তাতে কাটছাট করা হয়েছে। তবে তারপরও আইএমএফ ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসাবে দেখছে।

পিয়েরে-ওলিভিয়ার গোরিনকাসের মতে, শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়িয়ে ভারতীয় অর্থনীতিকে ত্বরান্বিত করা যেতে পারে। এর মাধ্যমে ভারত ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি পৌঁছতে পারে। পাশাপাশি তিনি কিছু পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন, যার ভিত্তিতে ভারত তার লক্ষ্য অর্জন করতে পারে। তিনি বলেন, ভারত ইমারত ও রাস্তাঘাটে বিনিয়োগ করছে, কিন্তু মানব সম্পদেও বিনিয়োগ বাড়াতে হবে।

পিয়েরে-ওলিভিয়ার বলেন, সব দেশের ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। কিছু দেশের জন্য, এই লক্ষ্য অর্জন করা খুব কঠিন, কিন্তু ভারতের এই লক্ষ্য অর্জনের ক্ষমতা রয়েছে। তবে কোনো দেশের নাম না করে তিনি বলেন, অনেক দেশ দ্রুত ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথ অতিক্রম করেছে। একইভাবে, ভারতও এই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম বলে মনে হচ্ছে, তবে এর জন্য ভারতকে কাঠামোগত সংস্কার করতে হবে।

আইএমএফের প্রধান এই অর্থনীতিবিদ আরও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির একটি। এমন পরিস্থিতিতে ভারতের ৬.৮ শতাংশ বা ৬.১ শতাংশ হারে বৃদ্ধি একটি বড় বিষয় এবং এটিতে মনোযোগ দেওয়া প্রয়োজন। বর্তমান পরিবেশের দিকে তাকালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির এই গতি একটি বড় সঙ্কেত।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো