স্মার্টফোন দ্রুত চার্জ করার তিন টিপস

স্মার্টফোন দ্রুত চার্জ করার তিন টিপস

দূর-দূরান্তে যোগাযোগ ছাড়াও সব কাজে স্মার্টফোনের ওপরই নির্ভরশীল সবাই। প্রযুক্তিনির্ভর দুনিয়ায় স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। তবে সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করলেও এর চার্জ দিতে ভুলে যান বেশিরভাগ মানুষই।


এজন্য দুর্ভোগও পোহাতে হয় নিশ্চয়ই। তবে নতুন স্মার্টফোনগুলোতে ফাস্ট চার্জ করা গেলেও পুরোনোগুলোর বেলায় এটি খুবই ঝামেলার। পুরোনো ফোনগুলোতে দ্রুত চার্জ করা যায় না। পুরনো ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে কয়েক ঘণ্টা লেগে যেত। এজন্য কয়েকটি সহজ কৌশল অবলম্বন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-



ওয়াল সকেট ব্যবহার


স্মার্টফোন চার্জ করতে ওয়াল সকেট ব্যবহার করুন। ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে মোবাইল চার্জ করলে অনেক বেশি সময় লাগে। দ্রুত ফোন চার্জ করার জন্য ওয়াল সকেট ব্যবহার করুন।



কেস খুলে নিন


স্মার্টফোন চার্জে দেওয়ার আগে কেস খুলে নিন। ফোনে কেস পরানো অবস্থায় ফোন চার্জ করলে অতিরিক্ত গরম হয়ে যায়। ফোনের ভেতরে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে চার্জিংয়ে বেশি সময় লাগে। তাই দ্রুত ফোন চার্জ করতে অবশ্যই ফোনের কেস খুলে নিন।



ছোট কেবল ব্যবহার


ছোট দৈর্ঘ্যের কেবল ব্যবহার করুন। কেবেলের দৈর্ঘ্যের উপরেও অনেক সময় ফোনের চার্জিং স্পিড নির্ভর করে। কেবেল অতিরিক্ত লম্বা হলে রেসিস্ট্যান্সের কারণে চার্জিং স্পিড কমে যায়। তাই ফাস্ট চার্জিংয়ের জন্য কেবেল দৈর্ঘ্য ছোট থাকাই ভালো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো