বেঙ্গল প্লাস্টিক পাইপস পরিবেশকদের নেপাল ভ্রমণ

বেঙ্গল প্লাস্টিক পাইপস পরিবেশকদের নেপাল ভ্রমণ
বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেডের বিশ্ব ভ্রমণ অফার বিজয়ী পরিবেশকরা নেপালের উদ্দেশে যাত্রা করেছেন ১৪ অক্টোবর। ২৫ জন বিজয়ী পরিবেশকদের ভ্রমণ দলের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং জোহেব আহমেদ।

জানা গেছে, গত মাসেও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রায় ১০০ জনকে নিয়ে নেপালে আয়োজিত হয়েছিল বার্ষিক পরিবেশক সম্মেলন। পরিবেশকদের নিয়ে মালয়েশিয়া ও তুর্কিতেও ভ্রমণের পরিকল্পনা রয়েছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্টিজের। শুধু দেশের বাইরেই নয়, অন্যান্য পরিবেশকদের নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনন্দ ভ্রমণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এ বিষয়ে জোহেব আহমেদ বলেন, পরিবেশকদের জন্য প্রতিষ্ঠানটি সব সময়ই সচেতন। বিশ্ব ভ্রমণের মাধ্যমে বেঙ্গল তার পরিবেশকদের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখতে চান।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি