Ortho Songbad আর্কাইভ

নতুনদের চাকরি দিচ্ছে আইএফআইসি ব্যাংক

নতুনদের চাকরি দিচ্ছে আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ডিরেক্ট সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা ৩২ বছর। নিয়োগ চুক্তিভিত্তিক ও ফুল টাইম উভয় ভাবেই দেওয়া হবে। এছাড়াও প্রার্থীদের যোগাযোগ দক্ষতা, ফিল্ড ওয়ার্ক, মার্কেটিং সেলস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৪-৩৪ বছরের মধ্যে হতে হবে।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ১৫০০০-১৭০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে সাপ্তাহিক দুই দিন ছটি, উৎসব ভাতা বছরে দুই বার প্রদান করা হবে। তাছাড়া টার্গেট পূরণ করতে পারলে আকর্ষণীয় ইনসেন্টিভের ব্যবস্থা রয়েছে।

আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর, ২০২২

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

মুল সাইট থেকে

পুজিবাজার