সাউথইস্ট এক্সচেঞ্জ পি টি ওয়াই লিমিটেডের ৩য় শাখার উদ্বোধন

সাউথইস্ট এক্সচেঞ্জ পি টি ওয়াই লিমিটেডের ৩য় শাখার উদ্বোধন

সম্প্রতি সাউথ আফ্রিকার ব্লমফন্টেইনে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজ “সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানী (সাউথ আফ্রিকা) পি টি ওয়াই লিমিটেড” এর তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।





সাউথ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নূর -ই- হেলাল সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ব্লমফন্টেইন শাখাটির উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মোঃ জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।  উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ব্লমফন্টেইনে বসবাসরত গণ্যমান্য বাংলাদেশী সহ স্থানীয় কমিউনিটির লোকজন, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এবং  সাউথইস্ট এক্সচেঞ্জ হাউসের অন্যান্য কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।





রেমিট্যান্স সেবা প্রদানের লক্ষ্যে সাউথ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য কোম্পানীটি ২০১৪ সালের ১৪ ডিসেম্বর সাউথ আফ্রিকার জোহানসবার্গে প্রথম শাখার মাধ্যমে কার্যক্রম শুরু করে পরবর্তীতে ১৭ই নভেম্বর ২০১৯ তারিখে সাউথ আফ্রিকার কেপটাউন এর রাইলেন্ডসে দ্বিতীয় শাখাটির কার্যক্রম শুরু করে।





বর্তমানে ব্লমফন্টেইনে এই তৃতীয় শাখাটি উদ্বোধনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সাউথইস্ট এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে তাদের কষ্টার্জিত টাকা সাউথইস্ট ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত নিরাপদে প্রেরণ ও বিতরণ করতে পারবেন।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি