Ortho Songbad আর্কাইভ

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

কর্মাশিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে আইসিএমএবি প্রদত্ত “বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২১” লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।





বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বানিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর কাছে এ পুরস্কার হস্তান্তর করেন।





এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ জসিম উদ্দিন, আইসিএমএবির সভাপতি মোঃ মামুনুর রশীদ এবং আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


মুল সাইট থেকে

পুজিবাজার