Ortho Songbad আর্কাইভ

সরকারি কর্মকর্তাদের গৃহঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

সরকারি কর্মকর্তাদের গৃহঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক
সরকারি কর্মকর্তাদের গৃহঋণ সুবিধা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এখন সরকারি কর্মকর্তাদের দ্রুত বাড়িওয়ালা হবার সুযোগ আরো বেড়ে গেলো।

গত বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ অর্থ মন্ত্রণালয়ে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিল আফরোজা, উপসচিব নাজনীন সুলতানা ও সিনিয়র সহকারী সচিব মোঃ শাহিন রেজা, এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম, হেড অব লেন্ডিং মনিরুল ইসলাম রনি, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, হেড অব ব্রাঞ্চ গভর্নেন্স অ্যান্ড রিজিওনাল হেড আলী তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার