লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ জানুয়ারি) কোম্পানিটির ৬১ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮০ লাখ ৮৭ হাজার টাকার।
৪০ কোটি ৫৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিকস, আমরা নেটওয়ার্ক, লাফার্জ হোলসিম, মেঘনা লাইল ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল এবং ইস্টার্ন হাউজিং।
বূধবার ডিএসইতে মোট ৩৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৮টির, বিপরীত ৪৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
অর্থসংবাদ/এসএম