Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে আমরা নেটওয়ার্কস

দর বৃদ্ধির শীর্ষে আমরা নেটওয়ার্কস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৮ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৭৪ শতাংশ। ফলে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেড।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ারপ্রতি দর বেড়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। আর ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স, কে এন্ড কিউ, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ ডিএসইতে মোট ৩৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৮টির, বিপরীত ৪৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার