Ortho Songbad আর্কাইভ

জেএমআই হসপিটালের সর্বোচ্চ দরপতন

জেএমআই হসপিটালের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৮ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৭ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৫৪ শতাংশ।

ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস। এদিন কোম্পানিটির ৭ দশমিক ১৪ শতাংশ শেয়ারদর কমেছে। আর নাভানা ফার্মার ৬ দশমিক ৮৪ শতাংশ দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

আজ ডিএসইর সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, মালেক স্পিনিং, মনোস্পুল পেপার, লুব-রেফ এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

আজ ডিএসইতে মোট ৩৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৮টির, বিপরীত ৪৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার