ইউসিবি'র সঙ্গে অ্যাসেট ডেভেলপমেন্টসের চুক্তি সই

ইউসিবি'র সঙ্গে অ্যাসেট ডেভেলপমেন্টসের চুক্তি সই
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সম্প্রতি অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট সেলিম আক্তার খান ঢাকায় ইউসিবি কর্পোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের কর্মীরা ইউসিবি থেকে এক্সক্লুসিভ কর্পোরেট এক্সিকিউটিভ প্যাকেজ (পে-রোল ব্যাঙ্কিং সলিউশন) উপভোগ করবেন। অন্যদিকে, অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড ইউসিবি গ্রাহকদের হোম লোনের ব্যাপারে আকর্ষণীয় হার এবং সুবিধা প্রদান করবে। এছাড়াও, ইউসিবির হোম লোন গ্রাহকরা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড থেকে অগ্রাধিকারমূলক সুবিধা পাবেন।

ইউসিবির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি এ.টি.এম. তাহমিদুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন মোস্তফা তারেক, এসইভিপি ও রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট বিভাগের প্রধান আবুল কালাম আজাদ।

অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম রসুল, কর্পোরেট ফাইন্যান্স বিভাগের ডিরেক্টর মোহাম্মদ কামরুজ্জামান এবং কর্পোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর বাহাউদ্দিন মিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি