লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ মার্চ) কোম্পানিটির ২৫ লাখ ৮৭ হাজার ৭৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৫ কোটি ৩৯ লাখ টাকার। ফলে লেনদেনের তালিকার শীর্ষে রয়েছে কোম্পানিটি।

আজ ডিএসইর লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস ২৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর ২৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড, শাইনপুকুর সিরামক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

এদিন লেনদেন হওয়া ৩১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫০টির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন