সূচকের পতনের দিনে কমেছে লেনদেন

সূচকের পতনের দিনে কমেছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার (০২ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ০ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৬ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে।

আর শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৭ ও ২২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে ৪২৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৪০ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫০টির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন