ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ মার্চ) ইন্টারন্যাশনাল লিজিংয়ের আগের দিনের তুলনায় শেয়ারদর ৬০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ কমেছে। ফলে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।

এদিন দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। আর ৮ দশমিক ১১ শতাংশ শেয়ারদর পতন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

আজ ডিএসইর দরপতনের তালিকায় থাকা অন্যান্যে কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস শিট, মুন্নু এগ্রো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫০টির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন