রাজধানীর গোপীবাগে গ্যারেজে আগুন

রাজধানীর গোপীবাগে গ্যারেজে আগুন
রাজধানীর মতিঝিল থানাধীন গোপীবাগের একটি রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (০১ মাচ) রাত ১১টার দিকে আগুন সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, রাত ১১টায় গোপীবাগে একটি রিকশার গ্যারেজে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ঘণ্টাখানিকের চেষ্টায় ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরও বলেন, রিক্সার গ্যারেজের অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতিপূরণ জানা যায়নি।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা