সিম কার্ডের এক কোণা কাটা থাকে কেন?

সিম কার্ডের এক কোণা কাটা থাকে কেন?
ডিজিটাল দুনিয়ায় বাস করি আমরা। বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি আমাদের নখদর্পণে। মোবাইল বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। মোবাইল চালাতে গেলে সিমের দরকার। কখনও কি খেয়াল করেছেন সিমের এক কোণা কাটা থাকে? কেন কাটা থাকে এই চিন্তাটা কি কখনও মাথায় এসেছে?
প্রথমদিকে যখন সিম কার্ডগুলো তৈরি করা হয়েছিল, তখন আজকের সিম কার্ডগুলোর মতো কোণা কাটা ছিল না। এর ফলে ব্যবহারকারীদের সিম ঢোকাতে অসুবিধা হতো এবং প্রায় সময়ই মানুষেরা সিমটি উল্টো করে ঢোকাতেন। যার কারণে অনেক সময় বিপাকে পড়তে হতো। অনেকসময় সিম ভেঙে গেছে।

এই সমস্যার তো সমাধান দরকার। এসব কথা মাথায় রেখেই টেলিকম সংস্থাগুলো সিম কার্ডটির কোণা কাটা শুরু করে, যাতে লোকেদের সিম ঢোকাতে কোনো সমস্যা না হয়।

বিগত কয়েক বছরে সিম কার্ডের গঠনে অনেক পরিবর্তন এসেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, আগে যে সিমের সাইজ বড় ছিল, এখন সেই তুলনায় অনেক ছোট করা হয়েছে। কারণ, বাজারে এখন যে ফোনগুলো আসছে, তাতে শুধু ছোট সিম ব্যবহার করা হয়।

যদিও সিমের সঙ্গে পুরনো সাইজের স্লট দেওয়া হয়েছে, যাতে পুরনো ফোনে সিম ঢোকানোর জন্য লোকেদের কাছে সেই বিকল্পটিও থাকে।

নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে জিনিসগুলো পরিবর্তিত হতে থাকে এবং গ্রাহকরা যাতে আরও ভালো ও সুবিধাজনক পরিষেবা পায়, সেই প্রতিযোগিতায় নেমে পড়েছে টেলিকম সংস্থাগুলোও।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা