‘যত খু‌শি’ ঋণ নিতে পার‌বে বিদ্যুৎ উৎপাদনকারীরা

‘যত খু‌শি’ ঋণ নিতে পার‌বে বিদ্যুৎ উৎপাদনকারীরা
বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য ঋণ সীমা তু‌লে দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান ও গ্রুপকে আমদানির জন্য যত খু‌শি তত ঋণ দি‌তে পার‌বে ব্যাংকগু‌লো। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই শর্ত শিথিল করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জানানো যাচ্ছে যে, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে উক্ত খাতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য বিদ্যুৎ উৎপাদনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক কর্তৃক ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংক হইতে অনুমোদন প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত কার্যকর হবে না।

তবে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার উল্লিখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঊর্ধ্বসীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর এক প্রজ্ঞাপনের মধ্যেমে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়ার সীমাবদ্ধতা তুলে দিয়ে বিশেষ সুবিধা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান