Ortho Songbad আর্কাইভ

রূপালী ব্যাংকে আর্থিক স্বাক্ষরতা দিবস পালিত

রূপালী ব্যাংকে আর্থিক স্বাক্ষরতা দিবস পালিত
রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ মার্চ ) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রথম বারের মত এ দিবস কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

দিবসটি উপলক্ষে প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আমানত, ঋণ, অভিযোগ নিস্পত্তি ও আমানত সুরক্ষা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক নানা ব্যানার ও ফেস্টুন হাতে কর্মকর্তারা র‌্যালিতে অংশ নেন।

এছাড়া দেশব্যাপী ব্যাংকের সকল বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখায়ও এ দিবসটি একযোগে উদযাপন করা হয়।

এ সময় ব্যাংকের ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, ইকবাল হোসেন খা ও মোহাম্মদ শাহেদুর রহমানসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার