Ortho Songbad আর্কাইভ

দেড় ঘণ্টায় লেনদেন ১৮৪ কোটি টাকা

দেড় ঘণ্টায় লেনদেন ১৮৪ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‍মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১৮৪ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১২ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৬ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। সেই সঙ্গে ডিএস-৩০ সূচক ২ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৪ পয়েন্টে।

আর শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে।

এই সময়ের মধ্যে মোট ১৮৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ২৯টির, কমেছে ১১৬টির। আর অপরিবর্তিত রয়েছে ১২৭টি কোম্পানির শেয়ার দর।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার