মেডিকেল ভর্তির ফল প্রকাশ, পাশের হার ৩৫ শতাংশ

মেডিকেল ভর্তির ফল প্রকাশ, পাশের হার ৩৫ শতাংশ
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। এর মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন। সেই হিসাবে পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

রোববার (১২ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ৩৯ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা শহরে পাঁচ কেন্দ্রের ১৮ ভেন্যুতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৪৩৬ জন। পরীক্ষায় মোট অংশ নিয়েছেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

প্রসঙ্গত, এবার ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতিটি আসনে ভর্তির জন্য লড়েন ৩২ জন শিক্ষার্থী। আর ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ৭৭২টি। সব মিলিয়ে এ শিক্ষাবর্ষে ১১ হাজার ১২২ জন পরীক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ হিসাবে সরকারি ও বেসরকারি প্রতিটি আসনের জন্য ১২ দশমিক ৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি