Ortho Songbad আর্কাইভ

২৫০ গ্রামের কমও গরুর মাংস বিক্রি করবে স্বপ্ন

২৫০ গ্রামের কমও গরুর মাংস বিক্রি করবে স্বপ্ন
অনেক নিম্নবিত্ত মানুষেরা এক কেজি গরুর মাংস চড়া দামের কারণে এখন কিনতে পারছেন না। ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তারও কম গ্রাম হিসেবে গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বড় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।

এ বিষয়ে স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, গ্রাহকদের কথা সব সময় চিন্তা করে স্বপ্ন। তাই এমন পরিস্থিতিতে সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম গ্রাম গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ‘স্বপ্ন’। যেসব আউটলেটে স্বপ্ন’র গরুরমাংস বিক্রি হয় সেসব আউটলেটে এখন থেকে সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম গ্রামের (২৫০, ২০০, ১০০ গ্রাম. ৫০ গ্রাম) গরুর মাংস যে কোনো ক্রেতা কিনতে পারবেন।

নিম্ন আয়ের মানুষদের মাংস কিনতে এসে ফিরে যেতে হবে না আর। শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে স্বপ্নর আউটলেটগুলোতে এমন সুবিধা পাবেন স্বপ্ন’র সকল গ্রাহকরা ।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার