Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসব

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসব
ইসলামী ব্যাংক ও রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল বিজয়ীর নিকট মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) যশোরের একটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী মালয়েশিয়া প্রবাসী মো. মফিজ’র পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে জীবননগর শাখার গ্রাহক তাঁর স্ত্রী হামিদা বেগমের নিকট এই পুরস্কার হস্তান্তর করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মাহবুব মোর্শেদ, আহমেদ জোবায়েরুল হক ও যশোর জোনপ্রধান মো. শফিউল আজম উপস্থিত ছিলেন।

আগামী ১৪ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের গ্রাহকদের মধ্যে প্রতি ব্যাংকিং দিবসে ১জন গ্রাহক মোটরসাইকেল জিতে নিতে পারবেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার