রাজধানীর নাখালপাড়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রীর লাশ

রাজধানীর নাখালপাড়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রীর লাশ
রাজধানীর নাখালপাড়া এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রীর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এই তথ্য জানিয়েছে।

নিহত স্বামী-স্ত্রীর বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তারা বলছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা কাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান সংবাদ মাধ্যমকে বলেন, বাড়িটি একটি এনজিওর অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটিতে একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া গেছে। তাঁরা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ জানায়, মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের লাশ পাওয়া যায়। নারীর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পুরুষের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান বলেন, নিহত নারী এনজিওটিতে পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে। তিনি বাড়িটিতে তাঁর স্বামীকে নিয়ে রাতে থাকতেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা