Ortho Songbad আর্কাইভ

জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জনতা ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও (চলতি দায়িত্বে) মো. কামরুল আহছান ব্যাংকের প্রধান কার্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে সাভারের জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জনতা ব্যাংকের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

ব্যাংকের পরিচালক কে. এম. সামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ, মো. আব্দুল মজিদ, রুবীনা আমীন, মেশকাত আহমেদ চৌধুরী ও মোহাম্মদ আসাদ উল্লাহ, ডিএমডি মো. গোলাম মরতুজা, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মো. রমজান বাহার ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), সিবিএ নেতৃবৃন্দ এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার