যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফল ও মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফলমূল ও মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (২৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার প্রতিটি রাষ্ট্রীয় দিবস ও উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার পেয়ে থাকেন।