Ortho Songbad আর্কাইভ

রোববার দুই কোম্পানির লেনদেন বন্ধ

রোববার দুই কোম্পানির লেনদেন বন্ধ
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী রোববার (৯ এপ্রিল) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির।

কোম্পানি দু’টি হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে গতকাল ০৫ এপ্রিল, বুধবার কোম্পানি দুটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ বৃহস্পতিবার কোম্পানি দুটির লেনদেন শেষ হবে।

আর রেকর্ড ডেটের পর আগামী সোমবার (১০ এপ্রিল) কোম্পানি দুটির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার