কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা?

কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা?
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুবাইয়ের রাজকন্যা শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ইনস্টাগ্রামে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শাইখা মাহরা একই বংশের শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছেন। তারা উভয় রাজপরিবারের সদস্য

এর আগে গত মাসে তাদের বিয়ের বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হয়। নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে বরের বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম একটি কবিতা লিখেছেন, যা ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান এখনো হয়নি। তবে কবে হবে তাও স্পষ্ট করে জানানো হয়নি।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, শাইখা মাহরা ঐতিহ্যগতভাবেই ঘোড়া পছন্দ করেন। আন্তর্জাতিক সম্পর্কের ওপর তার ডিগ্রি রয়েছে।

অন্যদিকে শেখ মানা একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। দুবাইয়ে আবাসন ব্যবসা ও প্রযুক্তি খাতে কয়েকটি সফল ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না