অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটবেন যেভাবে

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটবেন যেভাবে
ঈদকে সামনে রেখে শুক্রবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। এখন থেকে খুব সহজেই ঘরে বসে মোবাইল থেকেই ট্রেনের টিকিট বুকিং করতে পারেন। চলুন জেনে নেই অনলাইনে টিকিট কাটার নিয়ম-

রেলের টিকিট কাটতে ১২ বছর বা তার বেশি বয়সী সবাইকে নিবন্ধন করতে হবে। কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে চাইলে যাত্রীরা অনলাইন অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে যেকোনো সময় বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে খুব সহজে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

টিকিট কেনার আগে প্রত্যেক যাত্রীকে জাতীয়-পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট যাচাই করে রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে টিকিট কেনার সময় যে যাত্রী ভ্রমণ করবেন তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে কারণ যাত্রীর এনআইডি যাচাই করা হবে।

যদি কাউন্টার থেকে টিকিট কিনতে চান তাহলে আগাম নিবন্ধন করতে হবে। মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। তারপর এনআইডি দেখিয়ে স্টেশন থেকে টিকিট পাওয়া যাবে।

অনলাইনে ট্রেনের টিকিট কাটতে বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে (eticket.railway.gov.bd) ‘রেজিস্টার’ অপশনে গিয়ে মোবাইল নম্বর, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিবন্ধন করতে হবে। আপনার নম্বর যদি আগে থেকেই নিবন্ধিত থাকে তাহলে ‘লগ ইন’ করতে হবে।

তারপর কোন স্থান থেকে ট্রেনে উঠবেন, গন্তব্য, ভ্রমণের তারিখ, কোন শ্রেণিতে ভ্রমণ করবেন সেসব অপশন নির্বাচন করলে পছন্দের সিট বেছে নেওয়ার অপশন পাবেন। এরপর কোন সিট নিতে চান সেটা সিলেক্ট করুন। এবার অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলেই টিকিট আপনার নামে বুক হয়ে যাবে।

এ ছাড়া চাইলে ‘rail sheba app’-এ গিয়ে সাইন আপ করেও টিকিট কাটা যাবে এ জন্য একই ধরনের তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আবার কাউন্টারে টিকিট করার ক্ষেত্রে মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BRNID নম্বর জন্ম তারিখ (সাল/মাস/দিন) এরপর এসএমএস পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে। ফিরতি এসএমএসের মাধ্যমে নিবন্ধন সফল বা ব্যর্থ হয়েছে কিনা, তা জানিয়ে দেওয়া হবে। এরপর কাউন্টারে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট দেখালেই টিকিট পেয়ে যাবেন।

যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে, তারা বাবা বা মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা অ্যাকাউন্ট অথবা নিজেদের জন্মনিবন্ধন নম্বর দিয়ে কিংবা জন্মনিবন্ধন সনদ আপলোড করে নিবন্ধনকৃত অ্যাকাউন্ট দিয়ে টিকিট কিনতে পারবেন।

এ ক্ষেত্রে টিকিটের ওপরে মুদ্রিত নামের সঙ্গে যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য ভ্রমণের সময় বাধ্যতামূলকভাবে জন্মনিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে।

বিদেশি নাগরিকরা পাসপোর্ট নম্বর দিয়ে ও পাসপোর্টের ছবি আপলোড করে নিবন্ধন সম্পন্ন করবেন। সফলভাবে এনআইডি/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাই করে নিবন্ধন ছাড়া কোনো যাত্রী আন্তঃনগর ট্রেনের টিকিট কিনতে পারবেন না।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা