দেশের ৩.৮৫ শতাংশ পরিবার পান করে নদী-খালের পানি

দেশের ৩.৮৫ শতাংশ পরিবার পান করে নদী-খালের পানি
দেশের ৩ দশমিক ৮৫ শতাংশ পরিবার নদী, খাল-বিল, পুকুর ও কুয়ার পানি পান করে। এছাড়া ৭৬ দশমিক ৮১ শতাংশ পরিবার টিউবওয়েলের পানি ব্যবহার করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘খানার আয়-ব্যয় জরিপ ২০২২’-এর ফলাফলে এমন চিত্র দেখা গেছে।

সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় এ জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন রয়েছে। এ ১০টি সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন।

জরিপের সময়কাল
হেইজ ২০২২ জরিপে ১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।

এছাড়া মোট ১৯ দশমিক ৩৪ শতাংশ খানা খাবার পানির প্রধান উৎস হিসেবে সাপ্লাই পানির ওপর নির্ভরশীল। তবে, শহরের ৫৬ দশমিক ৫৯ শতাংশ মানুষ সাপ্লাইয়ের পানি ব্যবহার করে সেখানে গ্রামের মাত্র ১ দশমিক ৮৪ শতাংশ মানুষ এ সোর্স ব্যবহার করে। অন্যদিকে, পল্লী এলাকার ৯৪ দশমিক ৯৮ শতাংশ মানুষ টিউবওয়েলকে পানির প্রধান উৎস হিসেবে ব্যবহার করে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা