২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ শনিবার (৬ মে) আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ ৩৫ দশমিক সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় মাইজদীকোর্টে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২১ মিনিটে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস
সাগরে ফের লঘুচাপের শঙ্কা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
ঢাকায় বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
রাতে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রাও