সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬টি নতুন উপশাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬টি নতুন উপশাখার উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংকের ছয়টি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ মে) প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি এসব উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও ব্রাঞ্চের কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন। অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক ও মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা।

হবিগঞ্জের নোয়াপাড়া বাজারে, সিলেটের চৌধুরীবাজারে, যশোরের নীলগঞ্জে, সিরাজগঞ্জের কাজীপুরে, দিনাজপুরের বিরামপুরে এবং ঢাকার ভাটারায় ঢালিবাড়ীতে এসব উপশাখা চালু করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি