জেফ বেজোস আবারও যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী

জেফ বেজোস আবারও যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী
অনলাইনে পণ্য বিক্রির বৈশ্বিক প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস টানা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী হয়েছেন। প্রত্যাশিতভাবে দ্বিতীয় স্থানে আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭৭ ধাপ পিছিয়ে এবারে দেশটির ৩৫২ নম্বরে নেমে গেছেন। গত বছরে তিনি ছিলেন ২৭৫তম। করোনাভাইরাসের কারণে তাঁর সম্পদের পরিমাণ ২৫০ কোটি ডলারে নেমে এসেছে, যা গত বছর ছিল ৩১০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন গত মঙ্গলবার দেশটির ৪০০ অতিধনীর তালিকা প্রকাশ করে। এ নিয়ে ৩৯তম বছরের মতো তালিকাটি প্রকাশ করা হলো। গত ২৬ জুলাই পর্যন্ত ধনীদের নিয়ে তালিকাটি তৈরি করা হয়।
ফোর্বস-এর হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৪০০ শীর্ষ ধনীর সম্মিলিত সম্পদের নিট মূল্য ৩ দশমিক ২ ট্রিলিয়ন বা ৩ লাখ ২০ হাজার কোটি ডলার। প্রসঙ্গত, এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন।

তালিকার শীর্ষ দশে একমাত্র নারী হলেন ওয়ালটন পরিবারের অ্যালিস ওয়ালটন। দ্বিতীয় শীর্ষ নারী ধনী হলেন জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি। ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না