পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিশন গঠনের দাবিতে নোটিশ

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিশন গঠনের দাবিতে নোটিশ
পুলিশের বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠনের অভিযোগ আসলে তা তদন্ত করার জন্য একটি স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠনের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্ট তিনজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে অপর দুই বিবাদী হলেন-আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজি)।

নোটিশ পাওয়ার পর আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আরজি জানানো হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে এ বিষয়ে রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিশন গঠনের পক্ষে ৫৩ আইনজীবীদের একজন আসাদ উদ্দিন। তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাদের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মে জড়ানোর অভিযোগ বরাবরই রয়েছে। ঢাকাসহ সারা দেশের থানা ও ইউনিটগুলোতে কঠোর নজরদারি সত্ত্বেও পুলিশের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যায়নি। আবার এটাও ঠিক যে কোনো কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত হচ্ছে। বদলি, প্রত্যাহার বা সাময়িক বরখাস্তের মতো ব্যবস্থাও নেয়া হচ্ছে কিন্তু পুলিশের অপরাধ বন্ধ হচ্ছে না।’

আইনজীবী বলেন, ‘এর কারণ পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই সেটি তদন্তের দায়িত্ব পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার ওপর বর্তায়। তখন সেই তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে। এজন্য কমিশন গঠন করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা