পূবালী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি
সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেড এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে। পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস (পাই) এবং ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক লিমিটেডের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং ডাচ- বাংলা ব্যাংক লিমিটেডের ভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশন শেখ মোহাম্মদ ইমরান কাদের।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন উপস্থিত ছিলেন।
এসময় পূবালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আবেদুর রহমান শিকদারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এসএম