Ortho Songbad আর্কাইভ

প্রাইম ব্যাংকের গ্রাহকরা যাত্রী অ্যাপে পাবেন বিশেষ ছাড়

প্রাইম ব্যাংকের গ্রাহকরা যাত্রী অ্যাপে পাবেন বিশেষ ছাড়
সেবা যাত্রী সার্ভিস লিমিটেডের সাথে একটি চুক্তি সাক্ষর করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ নাজিম আনোয়ার চৌধুরী এবং যাত্রী সার্ভিস লিমিটেডের পার্টনারশিপ ডিরেক্টর জায়ান ফিদা নুর নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

রবিবার (১১জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রাইম ব্যাংক।

চুক্তির অংশ হিসাবে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার এবং কর্মচারীরা ঈদ-উল-আযহা সময়কাল (১০ জুন থেকে ১০ জুলাই) যাত্রী অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে কেনা বাস টিকিটের বিশেষ মূল্য উপভোগ করতে পারবেন। এই সহযোগিতার লক্ষ্য প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা এবং নির্বিঘ্ন ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের হেড অব কনজিউমার সেলস মামুর আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মুল সাইট থেকে

পুজিবাজার