সিআরআর সংকটে ৮ ব্যাংক

সিআরআর সংকটে ৮ ব্যাংক
দেশের ৮ ব্যাংক আমানতসহ তলবি ও মেয়াদি দায়ের বিপরীতে চাহিদানুযায়ী প্রতিদিন কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা (সিআরআর) রাখতে পারছে না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার রবিবার (১৮ জুন) ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ষান্মাসিকের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানান।

গভর্নর বলেন, বেসিক ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংকসহ আরও পাঁচটি শরীয়াহভিত্তিক ব্যাংক সিআরআর সংকটে রয়েছে।

সিআরআর সংকটে থাকা অপর ব্যাংগুলো হলো- ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লেবাল ইসলামী ব্যাংক।

গভর্নর বলেন, ব্যাংকগুলোকে জরিমানা করা বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য নয়। কিভাবে তাদের নীতি-সহায়তা দেওয়া যায় আমরা সেটি দেখছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি