Ortho Songbad আর্কাইভ

ঢাকা ব্যাংক বন্ডের মুনাফা ঘোষণা

ঢাকা ব্যাংক বন্ডের মুনাফা ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের অর্ধবার্ষিকীর (১ ফেব্রুয়ারি,২৩-৩১ জুলাই,২৩) মুনাফা ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ের জন্য ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেবে প্রতিষ্ঠানটি।


বুধবার (২১ জুন) অনুষ্ঠিত ঢাকা ব্যাংক বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


ঘোষিত মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২০ জুলাই রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার