সিলেটের নতুন মেয়রকে আইএফআইসি ব্যাংকের অভিনন্দন
সিলেটের নবনির্বাচিত সিটি কর্পোরেশন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে নবনির্বাচিত মেয়রের রাজধানীস্থ বাসভবনে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং কোম্পানী সেক্রেটারী মো. মোকাম্মেল হক শুভেচ্ছা স্মারক ও ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় নবনির্বাচিত মেয়র আইএফআইসি ব্যাংক কতৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত আইএফআইসি ব্যাংক পিএলসির একজন পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন।
অর্থসংবাদ/এসএম