Ortho Songbad আর্কাইভ

জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা

জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা
মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে এডিসের লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন এ জরিমানার কথা জানিয়েছেন।

তিনি বলেন, মশক নিধন অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম নিজেও উপস্থিত ছিলেন। তিনি এডিসের লার্ভা ধ্বংসের অভিযানটি নিজে উপস্থিত থেকে মনিটরিং করেছেন। এ সময় মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে এডিসের লার্ভা পাওয়ায় তাদেরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ শনিবার থেকে প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ডিএনসিসি। প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী এ অভিযান চলবে।


মুল সাইট থেকে

পুজিবাজার